পায়রা ধরা কে কেন্দ্র করে বচসার জেড়ে ভাইকে হাতুড়ি দিয়ে মেরে থেঁতলে খুন দাদার
দি নিউজ লায়নঃ চরম মর্মান্তিক! গ্রামের বাড়িতে সামান্য পায়রা ধরা নিয়ে করার দুই ভাইয়ের মধ্যে বচসা কে কেন্দ্র করে ভাইকে মাথায় হাতুড়ি দিয়ে থেঁতলে খুন করল দাদা। বিকেলে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ধুলাউড়ি বাগান পাড়া এলাকায়। মৃত ভাইয়ের নাম শাহিন শেখ (২১)। ঘটনার পরই অভিযুক্ত দাদা লিটন শেখ কে গ্রামবাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার আগেই হাতেনাতে ধরে ফেলে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়।
এমন দুর্ভাগ্যজনক ঘটনায় গোটা গ্রামবাসী থেকে শুরু করে এলাকার মানুষজন স্তম্ভিত হয়ে উঠেছে।জানা গিয়েছে ,ধুলাউড়ি বাগানপাড়া গ্রামের বাসিন্দা লিটিল শেখ ও সাহিন শেখ দুই ভাই মিলে তাদের বাড়ি নির্মাণের কাজ করছিলেন । কাজ শেষ করে ওই সময় ভাই সাহিন পায়রা ধরতে ফাঁদ পাতে ।তাতে বাঁধা দিয়ে দাদা লিটিল। এতেই মেজাজ হারায় সাহিন ,ফলে দুই ভাই বচসায় জড়িয়ে পড়ে। রাগের মাথায় একে অপরকে মারার জন্য লোহার রড নিয়ে তেড়ে আসে।
এমন সময় ভাই শাহীনকে পিছন দিক থেকে ধরে নির্মমভাবে লোহার হাতুড়ি দিয়ে একের পর এক মাথায় আঘাত করতে থাকে দাদা। দাদার হাতুড়ির ঘায়ে লুটিয়ে পড়ে ভাই। রক্তে ভেসে যায় গোটা ছাদ।চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্য থেকে শুরু করে স্থানীয়রা ছুটে আসে।সঙ্গে সঙ্গে ভাই কে উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করে । কিন্তু অবস্থার অবনতি হতে থাকায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার সময় মৃত্যু হয় তার।

Post a Comment